ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে বাড়ি নেয়া হলো না হতভাগ্য বাবার

অাকাশ জাতীয় ডেস্ক:

মেয়েকে বাড়ি নেয়া হলো না হতভাগ্য বাবা বাবলু রবি দাসের। জামাই বাড়ি এসেছিলেন মিষ্টি হাতে নিয়ে মেয়ে ও নাতনীর জন্য। কিন্তু, এসে দেখেন মেয়ে সাথী রবি দাসের (২২) নিস্তেজ দেহ পড়ে আছে বাড়ির উঠানে।

আর মঙ্গলবার সকালে মেয়ের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে এসে জামাই ও জামায়ের স্বজনের মারপিটে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ শহরের মার্কাস মহল্লায়।

মেয়ের বাবা বাবলু রবি দাস সাংবাদিকদের জানিয়েছেন, ৫ বছর আগে ঢাক-ঢোল পিটিয়ে নগদ ৩ লাখ টাকা আর যাবতীয় আসবাবপত্র দিয়ে গোপালগঞ্জ শহরের রাধু রবি দাসের ছেলে ব্যবসায়ী সুজন রবি দাসের সাথে মেয়ের বিয়ে দেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বছর খানেক আগে জামাইকে ব্যবসায় করার জন্য এক লাখ টাকা দেন। সম্প্রতি খুটিনাটি বিষয় নিয়ে মেয়ের সাথে জামাইয়ের ঝগড়া বিবাদ শুরু হয়। সোমবার বিকেলে আমি চাঁদপুর থেকে গোপালগঞ্জে আসি। জামাই বাড়ি আসার আগে দুই কেজি মিষ্টিও কিনেছিলাম। কিন্তু, তার আগেই ওরা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

আর মঙ্গলবার সকালে আমার স্ত্রী আরতি রবি দাসকে পিটিয়ে আহত করে জামাইয়ের ভাই তপন রবি দাস, রিপন রবি দাস, তাদের স্ত্রী ও তার মা। তিনি তার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েকে বাড়ি নেয়া হলো না হতভাগ্য বাবার

আপডেট সময় ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭