ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি কাজে লাগিয়ে দুর্নীতি দূর করা সম্ভব: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতি দূর করা সম্ভব। দেশে ভূমি সংস্কার ও প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘ভূমি সংক্রান্ত আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণে আমরা পিছিয়ে আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সেক্টর সম্বন্ধে পূর্ব জ্ঞান না থাকায় অনেক সিভিল সার্ভিস কর্মকর্তা বিপাকে পড়েন। ভূমি সম্বন্ধে মৌলিক ধারণা অর্জন অত্যন্ত জরুরি’।

মঙ্গলবার রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬ষ্ঠ তলা হতে ১২-তলা ভবনের ঊর্ধ্বমুখি সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

ভূমি সচিব এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মাহফুজুর রহমান, ভূমি প্রশাসন প্রশিক্ষণ ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষাঙ্গণে ভূমি সংক্রান্ত বিষয়ে কোন পাঠ্যসূচি অন্তর্ভুক্তি নেই। তিনি ছাত্রদের ভূমি সংক্রান্ত মৌলিক ধারণা অর্জনে বাধ্যবাধকতা করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শামসুর রহমান শরীফ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করেছি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূমি সংক্রান্ত উন্নয়ন কাজে আমরা হাত দিয়েছি’।

তিনি বলেন, এ বছর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়নের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পদ্মা সেতুর কাজ দ্রুততার সাথে এগুচ্ছে।

উল্লেখ্য, প্রকল্প সমাপ্তির পর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ সিট বিশিষ্ট উন্নতমানের ডরমিটরি, মিলনায়তন, সম্মেলন কক্ষ, ডাইনিং, লাইব্রেরি, কম্পিউটার ল্যাবসহ প্রশিক্ষণের অন্যান্য সুবিধা পাওয়া হবে। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি কাজে লাগিয়ে দুর্নীতি দূর করা সম্ভব: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৬:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭