ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

ফরহাদ মজহার অপহরণের সত্যতা পায়নি পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ ও চাঁদা দাবি অভিযোগের সত্যতা পায়নি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আদালতে দাখিল করা এ মামলার চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ৯ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। তবে মোহাম্মদপুর থানার জিআরও মো. নিজাম উদ্দিন আজ মঙ্গলবার ১৪ নভেম্বর আদালতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম তার তদন্তে ফরহাদ মজহার অপহণের কোনো সত্যতা না পাওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। তিনি আরো বলেন, মিথ্যা অভিযোগ দায়েরের জন্য ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে দণ্ডবিধির ২১১ ও ১০৯ ধারায় প্রসিকিউশন মামলা দাখিলের তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি চেয়েছেন। ৭ ডিসেম্বর মামলার ধার্য তারিখে চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।

গত ৩ জুলাই সকালে ফরহাদ মজহার ঢাকার আদাবরের নিজ বাসা থেকে বের হলে অপহৃত হন বলে অভিযোগ করেন তার স্ত্রী ফরিদা আক্তার। এরপর তারা আনুষ্ঠানিকভাবে আদাবর থানায় একটি জিডি করেন। এরপর বিষয়টি তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ৪ জুলাই ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোরের নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

পরবর্তীতে জিডিটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। উদ্ধার ফরহাদ মজহার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে ফরহাদ মজহার নিজ জিম্মায় বাসা যাওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

ফরহাদ মজহার অপহরণের সত্যতা পায়নি পুলিশ

আপডেট সময় ০১:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭