ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাফলংয়ে মাটিচাপায় কিশোরী নিহত, যুবলীগ নেতা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে এক কিশোরী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় নান্নু মিয়া নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে মন্দিরজুম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম শম্পা দাশ। তার বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলার সামপুর গ্রামে।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে অবৈধভাবে মন্দিরজুম এলাকায় একটি গর্ত থেকে পাথর উত্তোলনের সময় ভূমিধসে ৬ জন চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় এক কিশোরীর মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সভাপতি নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাফলংয়ে মাটিচাপায় কিশোরী নিহত, যুবলীগ নেতা আটক

আপডেট সময় ০২:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭