ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩

আমরা চাই না আপনারা রাজনীতির বাইরে থাকুন: আমীর খসরু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ রাজনীতির বাইরে থাকুক এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘যদি জোর করে আপনারা ক্ষমতায় থাকতে চান কিংবা আবারও ক্ষমতায় আসেন; তারপর যদি বিদায় নিতে হয়, সে ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে ফিরতে অনেক সময় লেগে যাবে। এর আগেও এ ধরনের কাজ করে আপনারা বহু বছর রাজনৈতিক অঙ্গনের বাইরে ছিলেন। আমরা চাই না আপনারা রাজনীতির বাইরে থাকুন।’

৭ নভেম্বর বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ‘৭ নভেম্বরের চেতনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।

সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আমীর খসরু ব‌লেন, ‘গণতন্ত্রের পথে ফিরে এসে আপনারা (সরকার) নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচনে কে জয়ী বা পরাজিত হলো তা বড় বিষয় নয়, আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই।’

বিএনপির নেতা আরো বলেন, জনগণের প্রত্যাশা কী, তা সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নাই, গণতন্ত্র প্রশ্নবিদ্ধ। এখন জনগণের প্রত্যাশা একটাই, গণতন্ত্রে ফিরে পাওয়া। আর এই প্রত্যাশা ফিরে পাওয়ার নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।’

আমীর খসরু বলেন, বিএনপির জনসভায় আসতে মানুষকে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সরকার কেন বাধা দেয় তা আমার বোধগম্য নয়। কিন্ত এসব বাধা কি সব সময় কাজ করে? জোয়ার এলে কোনো বাধাই বাঁধ মানে না। কালকের (রোববার) জনসভায় এসে জনগণ প্রমাণ করেছে- তাদের দমিয়ে রাখা যাবে না।’ এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আমীর খসরু।

সভায় অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম র‌বি, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

আমরা চাই না আপনারা রাজনীতির বাইরে থাকুন: আমীর খসরু

আপডেট সময় ০৬:০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭