ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’

অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১১ ডিসেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার (এসি) ফজলুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এর পর আদালত নতুন দিন ধার্য করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন এলাকায় অভিজিৎ রায়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী বন্যাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার পর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা করতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার

অভিজিৎ হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ১১ ডিসেম্বর

আপডেট সময় ০১:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭