ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

মৃত্যুর আগে একবার হলেও পাকিস্তান যেতে চাই: ঋষি কাপুর

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউডের শক্তিমান অভিনেতাদের একজন ঋষি কাপুর।   নানা সময়ে বিতর্কিত বিভিন্ন ইস্যুতে কথা বলে মিডিয়ার শিরোনামে এসেছেন এ অভিনেতা।

  এবার বোমা ফাটালেন কাশ্মীর ইস্যুতে কথা বলে।

এক টুইট বার্তায় ঋষি কাপুর দাবি করেছেন, মৃত্যুর আগে এক বার পাকিস্তানে যেতে চান তিনি। সঙ্গে নিয়ে যেতে চান ছেলে রণবীর আর মেয়ে রিদ্ধিমাকেও।

শনিবার দিবাগত রাতে ওই টুইটে তাঁর এই ইচ্ছার কথা জানিয়ে ঋষি লিখেছেন, আমার বয়স এখন ৬৫। মরার আগে পাকিস্তানটা দেখে আসতে চাই। চাই আমার ছেলে, মেয়েও চিনুক তাদের শিকড়টাকে। এটা অন্তত ঘটুক!

কাপুর পরিবারের আদি বাড়ি পাকিস্তানের পেশোওয়ারে। ১৯১৮ থেকে ’২২ সালের মধ্যে সেই বাড়িটা বানিয়েছিলেন ঋষির প্রপিতামহ, প্রয়াত পৃথ্বীরাজ কাপুরের বাবা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর। ’৪৭ সালে দেশভাগের পর পেশোওয়ার ছেড়ে মুম্বাইয়ে চলে এসেছিলেন কাপুর পরিবার।

গত শনিবার জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেছিলেন, পাক-অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই থাকবে।   আর জম্মু-কাশ্মীর থাকবে ভারতের হাতেই।   এই পরিস্থিতি কোনও দিনই বদলাবে না। তাই ওসব ‘আজাদি’র স্লোগান দিয়ে কোনও লাভ নেই। বরং জম্মু-কাশ্মীরকে আরও স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক।

ফারুকের কথাটা খুবই মনে ধরেছে ঋষির। এ দিনের টুইটে তাই ঋষি লিখেছেন, ফারুক আবদুল্লাজী, সালাম! আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত। জম্মু-কাশ্মীর যেমন আমাদের, পাক-অধিকৃত কাশ্মীরটা তেমনই পাকিস্তানের। একমাত্র এই ভাবেই আমরা সমস্যাটা মেটাতে পারি। এটা মেনে নিতে হবে। অবশ্য ঋষি কাপুরের এই টুইটের পর ভারতীয়রা ঋষি কাপুরের সমালোচনায় মেতে উঠেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

মৃত্যুর আগে একবার হলেও পাকিস্তান যেতে চাই: ঋষি কাপুর

আপডেট সময় ০৭:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭