ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘দেশের মানুষের ভালোবাসা পথটা সহজ করেছে’

আকাশ বিনোদন ডেস্ক:

চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’-এর আসর। এক সপ্তাহ অপেক্ষার পরই এই আসরের পর্দা উঠবে। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি দেশ থেকে সুন্দরীরা অংশগ্রহণ করছেন। এবার সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন মিস বাংলাদেশ-২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম। নতুন খবর হলো মিস ওয়ার্ল্ডের ফাইনালে পৌঁছে সক্ষম হয়েছেন জেসিয়া।

গতকাল জেসিয়া এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। প্রতিযোগিতার হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে আমি বিজয়ী হয়েছি। মিস ওয়ার্ল্ড ২০১৭ প্রতিযোগিতায় সেরা ৪০-এ নির্বাচিত হয়েছি আমি। আমার জন্য দোয়া করবেন। দেশের মানুষের ভালোবাসা পথটা সহজ করেছে।’ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ‘ফাইনাল ফোর্টি’-তে থাকছেন তিনি। আসছে ১৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় চীনের সানাইয়া শহরে শুরু হবে ৬৭তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানটি ডিজাইন করছে বেইজিং রাইজ।

উপস্থাপনা করবেন টিম ভিনসেন্ট, মেগান ইয়ং ও স্টিভ ডগলাস। নতুন মিস ওয়ার্ল্ডকে মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। চীনের সানাইয়া সিটি এরেনায় ৬৭তম মিস ওয়ার্ল্ড চূড়ান্ত অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘দেশের মানুষের ভালোবাসা পথটা সহজ করেছে’

আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭