ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

টেকসই রাজনীতি দলিত-বঞ্চিতদের উন্নয়নের ধারায় আনতে পারে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই রাজনীতি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির মাধ্যমে দলিত-বঞ্চিতদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা সম্ভব।

রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) আলোকে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর অবস্থান’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দলবাজির দুর্নীতি থেকে মুক্ত টেকসই রাজনীতি ও অন্তর্ভুক্তির অর্থনীতিই দলিত-বঞ্চিতদের সমতা ও উন্নয়নের ধারায় আনবে।

আয়োজক সংস্থার আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভস, বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা, দাতা সংস্থা হেকস-ইপার’র কান্ট্রি ডিরেক্টর অনীক আসাদ এবং বেসরকারি সংস্থা অভিযানের সাধারণ সম্পাদক বনানী বিশ্বাসসহ দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ এ সেমিনারে বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

টেকসই রাজনীতি দলিত-বঞ্চিতদের উন্নয়নের ধারায় আনতে পারে: ইনু

আপডেট সময় ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭