ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুদের জন্য ইউটিউব কিডস

আকাশ আইসিটি ডেস্ক:

শিশুদের জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে ইউটিউব। এ নীতিমালায় দমন করা হবে শিশু চরিত্রে হিংসাত্মক বা যৌন দৃশ্য আছে এমন ভিডিও। এছাড়া ‘ইউটিউব কিডস’ নামে শিশুদের জন্য একটি অ্যাপ উন্মোচন করা হয়েছে। ছোটদের জন্য ইউটিউব কিডস অ্যাপে রয়েছে শিক্ষনীয় ও মজাদার সব ভিডিও। যদি ভুল করেও শিশুরা অনুপযুক্ত ভিডিও দেখে তাহলে তা ইউটিউব কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন অভিভাবকরা।

অ্যাপটিতে রয়েছে টাইমার সুবিধা। যা দিয়ে অভিভাবকরা বাচ্চাদের ভিডিও দেখার সময় নির্ধারণ করতে পারবেন। ওই সময় শেষ হলে টাইমার সতর্কতা প্রদর্শন করবে। এরপর অ্যাপটি বন্ধ হয়ে যাবে। জানা গেছে, গত সপ্তাহে তথ‍্য-প্রযুক্তি বিষয়ক লেখক জেমস ব্রিড একটি ব্লগ পোস্টে লিখেছেন, ইউটিউবে শিশুদের লক্ষ্য করে অশ্লীল ভিডিও প্রচার করা হচ্ছে। এই ধরনের ভিডিওগুলি ইউটিউব থেকে বিজ্ঞাপনের রাজস্ব উপার্জন করছে। কিন্তু ইউটিউব থেকে ব‍্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিষয়টি ইউটিউব কর্তৃপক্ষের নজরে আসে। তারা জানিয়েছে, বাবা-মাসহ যে কোনো ব‍্যবহারকারী শিশুদের কোনো ভিডিও নিয়ে অভিযোগ করতে পারবে। এরপর বিষয়টিকে গুরুত্ব সহকারেই নেবে ইউটিউব। ইউটিউব কিডস অ্যাপটি বর্তমানে ৩৭টি দেশের ব্যবহারকারীরা ব্যটবহার করতে পারবেন। তবে এই তালিকায় বাংলাদেশের নাম নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুদের জন্য ইউটিউব কিডস

আপডেট সময় ০৬:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭