ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে পারে টমেটো

আকাশ নিউজ ডেস্ক:

ত্বকের প্রাণ ফেরাতে নিয়মিত টমেটো ব্যবহার করতে পারেন। ত্বকের একদম ভেতর থেকে ময়লা দূর করতে পারে টমেটোর রস।

পাশাপাশি মরা চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটি। জেনে নিন ফেসপ্যাক, স্ক্রাব ও ক্লিনজার হিসেবে টমেটো ব্যবহার করবেন কীভাবে।

ক্লিনজার হিসেবে
টমেটো রস করে নিন। ১চা চামচ টমেটোর রসের সঙ্গে ১চা চামচ লেবুর রস ও সমপরিমাণ কাঁচা দুধ মেশান। মিশ্রণটি ভালো করে নেড়ে তুলা ভিজিয়ে ত্বকে ঘষুন। এটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে ও ত্বক উজ্জ্বল করে।

স্ক্রাব হিসেবে
একটি পাত্রে ২ টেবিল চামচ চালের গুঁড়া নিন। এতে ১চা চামচ টমেটোর শাঁস ও ১চা চামচ কাঁচা দুধ মিশিয়ে নেড়ে নিন। পেস্ট তৈরি হলে এটি ত্বকে ধীরে ধীরে ম্যাসাজ করুন।

এবার ৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে এই স্ক্রাব। পাশাপাশি কালচে দাগ দূর করে ত্বক করে নরম ও উজ্জ্বল।

ফেসপ্যাক হিসেবে
একটি পাত্রে ১চা চামচ বেসন, ১ চা চামচ টমেটোর শাঁস ও ১চা চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে ত্বকে লাগান। দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের কালচে দাগ দূর করে। এছাড়া বেসন ও টমেটো ত্বকে নিয়ে আসবে জৌলুস। -দেশ-বিদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিবর্ণ ত্বকে প্রাণ ফেরাতে পারে টমেটো

আপডেট সময় ০৪:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭