ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মাবতী’র মুক্তি আটকাতে এবার মোদিকে চিঠি

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের রাজপুত ইতিহাসকে রক্ষা করতে ‘পদ্মাবতী’র মুক্তি আটকে দেওয়া হোক। এমন আরজি জানিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাল উদয়পুরের রাজ পরিবার।

উদয়পুরের মেওয়ারের রাজ পরিবারের অন্যতম সদস্য এমকে বিশ্বরাজ সিং মোদির পাশাপাশি এই মর্মে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও সিবিএফসি প্রধান প্রসূন যোশীকেও। তার একটিই আবেদন, পরিচালক সঞ্জয় লীলা বনশালির ড্রিম প্রোজেক্ট ‘পদ্মাবতী’র মুক্তি আটকে দেওয়া হোক।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি, মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং এসপি-র কাছেও একই অনুরোধ জানিয়েছেন, ওই রাজ পরিবার। চিঠিতে বিশ্বরাজ সিং উল্লেখ করেছেন, ভারতের নাগরিকদের স্বার্থে এ দেশের ইতিহাসকে সংরক্ষিত করা, তা যে কোনওভাবেই বিকৃত না হয়, সেসব দেখার দায়িত্ব তো সরকারেরই। তাই আমাদের অনুরোধ এ ছবি মুক্তিতে যেন অনুমতি না দেওয়া হয়।

যত দিন যাচ্ছে পদ্মাবতীর মুক্তি নিয়ে অনিশ্চয়তা যেন ততই বাড়ছে। কর্ণি সেনা, রাজপুতানা সংগঠন, ব্রাহ্মণ মহাসভা, একাধিক বিজেপি বিধায়ক, সাংসদের হুমকির পালা অব্যাহত। সুপ্রিমকোর্ট কোনও পক্ষ নেয়নি। বল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর দিকে ঠেলে দিয়েছে।

এদিকে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজও জানিয়েছেন, ভারতজুড়ে পদ্মাবতীর মুক্তির উপর নিষেধাজ্ঞা জারির দাবি নিয়ে সিবিএফসি-র দ্বারস্থ হবেন তিনি। ফলে আদৌ ছবি পয়লা ডিসেম্বর মুক্তি পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েই গেল। ছবির মুক্তির ব্যাপারে অবশ্য সেন্সর বোর্ডের দিকে বল ঠেলেছে আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মাবতী’র মুক্তি আটকাতে এবার মোদিকে চিঠি

আপডেট সময় ০৪:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭