ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপিকে বাধা দেয়া ভিত্তিহীন বললেন ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে বাধা দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের সাধারণ সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বেরিয়ে আসার পর বিএনপির অভিযোগের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চান তার কাছে।

কাদের বলেন, “এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে? বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়। “অতীতে আমরা যখন এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখি, তখন অনেক সময় দেখা যায়, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলেই কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস।”

ঢাকার প্রবেশ মুখগুলোতে গণপরিবহন সঙ্কট কেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা আমি জানি না।” এদিকে, রোববার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগে সকাল থেকে আশাপাশের জেলা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে বাস চলতে দিচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপিকে বাধা দেয়া ভিত্তিহীন বললেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭