ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনে বিয়ে করেছেন যেসব বলিউড তারকা!

আকাশ বিনোদন ডেস্ক:

তারকাদের বিয়ে নিয়ে ভক্ত ও দর্শকদের আগ্রহের সীমা নেই কে কবে বিয়ে করছেন। কাকে বিয়ে করছেন এ নিয়ে অধীর হয়ে অপেক্ষা করেন তারা।

আর বলিউডে সেটা আরও একধাপ এগিয়ে। কিন্তু বলিউডে এমন কয়েকটি বিয়ে হয়েছে যেখানে ঢাক-ঢোল পেটানো দূরে থাক বিয়ের খবরটিই অনেকে প্রকাশ করেন নি। বিয়ের কাজটা গোপনেই সেরে নিয়েছেন। চলুন এমন সব তারকা জুটিদের সম্পর্কে জেনে নিই।

সঞ্জয় দত্ত ও মান্যতা : ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন সঞ্জয় ও মান্যতা। গোয়ায়, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ আইনে তারা বিয়ে করেন। তাদের বিয়েতে নিমন্ত্রিত ছিল শুধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকরা। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিচ্ছেদের এক মাসের মধ্যেই মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়।

রানি মুখার্জি ও আদিত্য চোপড়া : রানি মুখার্জি আর আদিত্য চোপড়ার সম্পর্কের কথা বলিউডে অনেক দিন ধরে শোনা যাচ্ছিল।

কিন্তু বিয়েটা হঠাৎই সেরে ফেলেন রানি। তাও এ দেশে নয়। ইটালিতে। বিয়ে হয়ে যাওয়ার পর খবরটা জানাজানি হয়। আর এখন তো তাদের জীবনে ছোট্ট আদিরাও এসে গেছে।

প্রীতি জিনতা ও গেনে গুডএনাফ : কবীর বেদি যখন প্রীতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন, প্রীতি স্বীকার করে নিয়েছিলেন যে বিয়ে তিনি করে ফেলেছেন। প্রীতির বিয়েতে অবশ্য বলিউডের তেমন কেউ নিমন্ত্রিত ছিলেন না। শুধু ছিলেন সুসান খান ও ফ্যাশন ডিজাইনার শ্রুতি গোয়েল।

মিনিষা লাম্বা ও রিয়ান থাম : গত বছর ৬ জুলাই বিয়ে করেন মিনিষা লাম্বা ও রিয়াম থাম। সেই সময় শহিদ কাপুরের বিয়ে নিয়ে চর্চা চলছিল। মিনিষার বিয়ে হয়ে যায় মিডিয়ার আড়ালেই। তাদের বিয়ের খবর সামনে আসে পূজা বেদির টুইটের মাধ্যমে।

কবীর বেদি ও পরভিন দুসাঞ্জ : ৭০ বছরের জন্মদিনে বিয়ে করেন কবীর বেদি। পাত্রী পরভিন দুসাঞ্জের বয়স ৪২ বছর। কবীরের এটি চতুর্থ বিয়ে। পরভিনের প্রথম। শুধু ফ্যানদের নয়, এঁদের বিয়ে অবাক করেছিল কবীরের মেয়ে পূজা বেদিকেও। বিয়েতে তিনি নিমন্ত্রিত ছিলেন না। এরপর টুইটারে পূজা নরম গরম কথা শোনান পরভিনকে। এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে ছোট্ট ঝামেলাও হয়।

কুণাল কাপুর ও নয়না বচ্চন : আমিতাভ বচ্চনের ভাইয়ের মেয়ে নয়না বচ্চনকে গত বছরই বিয়ে করেন কুণাল কাপুর। দিনটি ছিল ৯ ফেব্রুয়ারি। বিয়ের আগে দুই বছর ধরে ডেট করেছিলেন কুণাল ও নয়না। অমিতাভের মেয়ে শ্বেতা তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনে বিয়ে করেছেন যেসব বলিউড তারকা!

আপডেট সময় ১১:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭