ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিকসহ চারজনের কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অনুমতিতে ড্রোন ওড়ানোর অভিযোগে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘তুর্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন করপোরেশন’ (টিআরটি)`র দুই সাংবাদিকসহ চারজনকে শুক্রবার দুই মাসের কারদণ্ড দিয়েছেন মিয়ানমারের একটি আদালত।

গত ২৭ অক্টোবর রাজধানী নেইপেডোতে ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণের সময় তাদের আটক করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। গ্রেফতারের পর টিআরটির সিঙ্গাপুর প্রতিনিধি মক চয় লিন, ক্যামেরাম্যান ল হং মেং, দোভাষী অং নেইং সোয় এবং ড্রাইভার হিলা তিন`কে সংসদ ভবনের পাশে বিনা অনুমতিতে ড্রোন ওড়ানোর অভিযোগ আনা হয়। ২১ অক্টোবর তারা পেশাগত কাজে মিয়ানমার গিয়েছিলেন।

তবে তুরস্কের টিআরটি বলছে, সাংবাদিকরা সেখানে কিছু ভিডিও ধারণ করবে এটি মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়কে আগেই জানানো হয়েছিল। কিন্তু ভিডিও ধারণের জন্য ড্রোন উড়ানোর আগেই তাদের গ্রেফতার করা হয়।

আটকের পরপরই দেশটির নিরাপত্তা বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায় আটককৃতরা বিমান আইন ছাড়াও আমদানি-রপ্তানি আইনও ভঙ্গ করেছেন। কিন্তু বিচারক ১৯৩৪ সালের বিমান আইনের একটি ধারাকে প্রাধান্য দিয়ে ২ মাসের সাজা ঘোষণা করেন। আমদানি-রফতানি আইন লংঘনের বিষয়ে ১৬ নভেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

তবে সাজাপ্রাপ্তদের আইনজীবী খিন মং জো মনে করেন, বিদেশি হিসেবে মিয়ানমারের আইন না জানা স্বাভাবিক। এজন্য তাদের কারাদণ্ড দেয়া সঠিক নয়; বরং জরিমানাই যুক্তিযুক্ত। তিনি বলেন, যেহেতু আসামিরা ভুল করেছে বলে স্বীকার করেছে সেহেতু তাদের জরিমানা হতে পারে। কারাদণ্ড গ্রহণযোগ্য নয়। খুবই শীঘ্রই আপিল করা হবে বলেও তিনি জানান।

শুক্রবার রায় ঘোষণার আগে তিনি গণমাধ্যমকে বলেন, আসলে কী হচ্ছে আমরা কিছুই জানি না। বন্দিদের তাদের পরিবারের সঙ্গেও কথা বলতে দেয়া হচ্ছে না। কি আইনে কিভাবে বিচার হচ্ছে তাও আমাদের বিস্তারিত জানানো হয়নি। রয়টার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিকসহ চারজনের কারাদণ্ড

আপডেট সময় ১২:১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭