ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনহাকে পদত্যাগ করানো হয়েছে: বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি নেতা মওদুদ আহমদ অভিযোগ করেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরকার ‘জোর করে’ পদত্যাগ করিয়েছে। শনিবার বঙ্গভবনে বিদেশ থেকে পাঠানো বিচারপতি সিনহার পদত্যাগপত্র পাওয়ার খবর নিশ্চিত করার পর এক আলোচনা সভায় এই অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

মওদুদ বলেন, “সরকার প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করেছে। এ থেকে বোঝা যাচ্ছে, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।” এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় বাতিলের পর বিএনপি বলেছিল, ক্ষমতাসীনদের তোপের মুখে বিচারপতি সিনহাকে জোর করে ছুটি দিয়ে বিদেশ পাঠানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক অভিযোগ প্রতিক্রিয়ায় একে ‘অবাস্তব’ আখ্যায়িত করে বলেন, “বিদেশ থেকে প্রধান বিচারপতি (পদত্যাগ) পত্র পাঠিয়েছেন, সেখানে আমরা তাকে জোর করব কোত্থেকে? বিদেশে তো আমরা পিস কিপিং ফোর্স পাঠাইনি…পাঠিয়েছি? সুতরাং এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য।”

‘রাজনৈতিক সঙ্কট উত্তরণে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই` শীর্ষক আলোচনায় জাতীয় প্রেস ক্লাবে সভায় বক্তব্য রাখেন মওদুদ। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেনও একই অভিযোগ করেন।

তিনি বলেন, “তাকে জোর করে অসুস্থ বানিয়ে ছুটি দেওয়া হয়েছিল। সরকার আজকে প্রধান বিচারপতিকে দেশে ফিরতে না দিয়ে জোর করে পদত্যাগে বাধ্য করে। “এর চেয়ে দুর্ভাগ্যজনক, লজ্জাজনক, ন্যক্কারজনক কাজ আর কিছু হতে পারে না। দেশের সর্বাচ্চ বিচারালয়ে এই ধরনের নগ্ন হামলা কেউ গ্রহণ করতে পারে না। আমরা এহেন ঘটনার নিন্দা জানাই।”

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

সিনহাকে পদত্যাগ করানো হয়েছে: বিএনপি

আপডেট সময় ১১:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭