ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না: খাদ্যমন্ত্রী

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তারা (বিএনপি) যতই সহায়ক সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের কথা বলুক না কেন, বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না।

মন্ত্রী শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে ‘যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী’তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে চরফ্যাশনের আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামায়াত দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনা বিশ্বনন্দিত মানবতার নেত্রী। তার অবস্থান বিশ্বের শীর্ষ ৩০ জন নারী নেত্রীর মধ্যে। তিনি রোহিঙ্গা সমস্যার সমাধান কূটনৈতিক তৎপরতার মাধ্যমে করার চেষ্টা করে যাচ্ছেন। এ কারণে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব বিবেক আজ বাংলাদেশের প্রশংসা করছে। সরকার চেষ্টা করছে রোহিঙ্গাদের একটি সেইফ জোনে রেখে যে কোনো মূল্যে নিজ দেশে ফিরিয়ে দিতে।

পরিবেশ ও বন উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বিএনপি জোট সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন ও লুটপাটে ব্যস্ত ছিলো। আর বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। এর আগে মন্ত্রী মনপুরা উপজেলায় এক হাজার মেট্র্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি খ্যাদ্য গুদাম উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসবে না: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭