ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

রংপুরে হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে আ. লীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

আজ শনিবার সকালে দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আজ দুপুরেই তাঁরা সেখানে পৌঁছাবেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল।

ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে গতকাল শুক্রবার ডাকা সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। এতে গুলিতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

জুমার নামাজের পর রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় অবরোধ করে কয়েক হাজার স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাড়িতেও বাধা দেয় তারা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, যে যুবকের নামে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁর বাড়িসহ পাঁচটি হিন্দু বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া ১৪ থেকে ১৫টি বাড়ি ভাঙচুর করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরে হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে আ. লীগ

আপডেট সময় ১০:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭