ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

আকাশ বিনোদন ডেস্ক:

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে সেদিন শিলকলা একডেমির পরীক্ষণ থিয়েটার হলে নান্দনিক নাট্য সম্প্রদায়ের উদ্যোগে জন্ম উৎসব আয়োজন করা হয়েছে।

লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্ম উৎসব অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (এমপি)। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক লিয়াকত আলী লাকী, লেখক আহসান হাবিব ও মেহের আফরোজ শাওন ।

সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চ নাটক। হূমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তার নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন।

নাটকটির নির্দেশক বলেন, ‘স্যার নান্দনিকের মহড়া কক্ষে বসে নাটকটি রচনা করেন এবং সংলাপ রচনা করেন রাজনৈতিক স্থানচুতির বিরুদ্ধে। ‘

নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা জানান, প্রিয় লেখককে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নাটকটির বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আ মা মা হাসানুজ্জামান। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, রাবিয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মঞ্চে হুমায়ূন আহমেদের নাটক

আপডেট সময় ০৯:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭