ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্লজ্জ না হলে বলিউডে স্থান নেই: বিদ্যা বালান

আকাশ বিনোদন ডেস্ক:

সামনের ১৭ তারিখ মুক্তি পাবে বিদ্যা বালানের পরের ছবি ‘তুমহারি সুলু’। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই সিনেমার এক মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।

কী করে একজন সাধারণ গৃহবধূ আরজে হওয়ার সুযোগ পেয়ে তা কাজে লাগিয়ে সফল হন, সেটাই এই ছবিতে দেখানো হয়েছে।

পরিণীতা, ডার্টি পিকচার, কাহানি হয়ে এ এক অন্য বিদ্যা-র গল্প। ছবি নিয়ে রীতিমতো আশাবাদী বিদ্যা বলেন, কখনও যৌন হেনস্তার শিকার হতে হয়নি। তবে লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন। শুরুর দিকে তিনি যার জন্য রেগেও যেতেন। কারণ হিরোদের জন্য বড় মেক আপ ভ্যান, ভালো রুম দেওয়া হত। হিরোইনদের তা দেওয়া হত না।

তিনি আরও বলেন, চেহারা নিয়ে ভাবি না হিরোইন মানেই তন্বী, ছিপছিপে। কিন্তু এই পুরোন ভাবনায় আটকে থাকতে নারাজ বিদ্যা।

তার মতে অভিনেতা স্ক্রিনে অভিনয় করেন, তার জন্য কোনও শারীরিক মাপ মাপকাঠি হতে পারে না। বলিউডের মেনস্ট্রিম হিরোইনদের থেকে তার লুক অনেকটাই আলাদা, তার জন্য সামাণ্যতম কুন্ঠাও নেই কেরলের এই মেয়ের।

নিজেকে পুরুষ বিদ্বেষী ভাবেন না নিজেকে কখনই পুরুষ বিদ্বেষী ভাবেন না। তবে তিনি ফেমিনিস্ট। মহিলারাও মানুষ। আর পাঁচজন পুরুষের মত তাদেরও নিজেদের মত করে জীবনযাপন করার অধিকার আছে মানেন সুলু অর্থাৎ বিদ্যা বালন।

নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয় নিজের সাফল্যের পথ নিজেকেই খুঁজে নিতে হয়। কোনও একটা বাধা ধরা পথ হয় না যেটা দিয়ে সাফল্য পাওয়া যায়। তাই পথ যেমন নিজেকই খুঁজে বার করতে হয় ঠিক তেমনিই আত্মবিশ্বাস ধরে রাখাটাও খুবই জরুরি।

তুমহারি সুলু এক সাধারণ মধ্যবিত্ত মেয়ের জীবনের কাহিনী ‘তুমহারি সুলু’- এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মানব কৌল। বিদ্যার নতুন এই লড়াই দর্শক কতটা গ্রহণ করে তা জানা যাবে সামনের শুক্রবারের পরে। – ওয়ান ইন্ডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্লজ্জ না হলে বলিউডে স্থান নেই: বিদ্যা বালান

আপডেট সময় ০৮:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭