ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিষ্টি প্রেমের বৃষ্টির গল্পে হাওয়াই মিঠাই

আকাশ বিনোদন ডেস্ক:

শীত এসে গেছে। তবে এই শীত কুয়াশাকে উপেক্ষা করে মিষ্টি প্রেমের এক বৃষ্টির গল্প শোনাতে হাজির হয়েছেন সংগীতশিল্পী এহসান রাহী। গল্পটির নাম ‘হাওয়াই মিঠাই’। যে গানের কথা আর সুর ধরে এক অনবদ্য গল্প তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা ভিকি জাহেদ।

সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও পারশা ইভানা। অন্যদিকে মাহি ফ্লোরার গীতরচনায় গানটির কণ্ঠ ও সুর তৈরি করেছেন এহসান রাহী। শিল্পীর সঙ্গে যৌথভাবে এর সংগীতায়োজন করেছেন শুভ দাস।

‘হওয়াই মিঠাই’ প্রকাশ পেয়েছে শনিবার (১১ নভেম্বর) সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এটি প্রসঙ্গে গানটির মডেল ইরফান সাজ্জাদ বলেন, ‘অসাধারণ একটি বৃষ্টির গান এটি। আর গল্পটিও মুগ্ধ হওয়ার মতো। কাজটি করে মানসিক প্রশান্তি পেয়েছি। এমন কাজ আরও করতে চাই।’

‘হাওয়াই মিঠাই’ প্রসঙ্গে সংগীতশিল্পী এহসান রাহী বলেন, ‘সবাই মিলেই খুব যত্ন নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি একটি ভালো কাজ করার। কথা না বাড়িয়ে সবাইকে গানটি দেখা এবং শোনার বিনীত আহ্বান জানাই।’

এদিকে গানটির ভিডিও নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘হাওয়াই মিঠাই’ একটি রোমান্টিক মিউজিক্যাল জার্নি। এই জার্নিতে আমরা দেখবো বৃষ্টি নিয়ে ইরফান-ইভানার প্রেম ও দাম্পত্য জীবনের সুন্দর মুহূর্তগুলো। প্রত্যেকটি জার্নির একটা গন্তব্য থাকে। তেমনি এই রোমান্টিক দম্পতির এই জার্নির গন্তব্য দর্শকদের জন্য একটি চমকপ্রদ উপলব্ধির জন্ম দিবে বলে আমার বিশ্বাস।’

‘হাওয়াই মিঠাই’ সিএমভি’র ব্যানারে একটি মোশন ভাস্কর নির্মাণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিষ্টি প্রেমের বৃষ্টির গল্পে হাওয়াই মিঠাই

আপডেট সময় ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭