ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রথম জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য ১৩৫

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে।

টস জিতে ব্যাট করতে নামা রংপুর শিবিরে প্রথম ওভারেই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ওভারের তৃতীয় বলে ৩ বলে ২ রান করা জনসন চার্লসকে সাজঘরে ফেরান মিরাজ। আরেক ওপেনার অ্যাডাম লিথও ফিরে যান দ্রুত। ৫ বলে ৪ রান করে ফরহাদ রেজা শিকারে পরিণত হন লিথ।

এরপর কচ্ছপগতিতে রান তুলতে থাকে রংপুর। রাজশাহীর বোলারদের সামনে একমাত্র রবি বোপারা ছাড়া  আর কেউ সাবলীল হতে পারে নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় রংপুর। সর্বোচ্চ ৫৪ রান আসে রবি বোপারার ব্যাট থেকে। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ২টি ছয়ের মারে। এছাড়া শাহরিয়ার নাফিস ৩১ বলে ২৩ ও মোহাম্মদ মিথুন করেন ১৮ রান।

রাজশাহীর সফলতম বোলার ফরহাদ রেজা ২৮ রান খরচায় নেন দুই উইকেট। এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে জয়ের দেখা না পাওয়া রাজশাহী কিংসের লক্ষ্য ১৩৫।

৪ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। ২ পয়েন্ট নিয়ে রংপুরের অবস্থান ৪-এ। আর ০ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে রাজশাহী কিংস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

প্রথম জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য ১৩৫

আপডেট সময় ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭