ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বৃহস্পতির নতুন ছবি পাঠিয়ে সবাইকে হতবাক করল জুনো!

আকাশ আইসিটি ডেস্ক:

ছবিটি দেখে মনে হচ্ছে যেন মহাবিশ্বের কোনও শিল্পীর আঁকা জলছবি। এমনটি ভাবলে আপনি বড় রকমের ভুল করছেন।

ছবিটা সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির ওপরের মেঘের ছবি।

গত ২৪ অক্টোবর বৃহস্পতির কক্ষপথের ওপর অষ্টমবার ফ্লাইবাই করেছে নাসার মহাকাশযান জুনো। আবহাওয়ামণ্ডলের ৩৪০০ কিলোমিটার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই মেঘের স্তর এবং দুই মেরুর একগুচ্ছ নতুন ছবি পাঠিয়েছে জুনো।

নতুন ছবি দেখে মুগ্ধ বিজ্ঞানীরা। দুই মেরুর উপর গোলাপি রঙের রবিচ্ছটাকে দেখে মনে হচ্ছে কোনও শিল্পীর তুলি থেকে যেন ছিটকে পড়েছে গোলাপি রং। ‌জ্যোতির্বিজ্ঞান হোক বা জ্যোতিষ বিজ্ঞান ,বৃহস্পতি গ্রহ হিসেবে সব সময়ই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।

আর সে কারণেই এই গ্রহ সম্পর্কে বিস্তারিত জানতে ২০১১ সালের ৫ অক্টোবর মহাকাশযান জুনো উৎক্ষেপণ করেছিল নাসা। ২০১৬ সালের ৪ জুলাই থেকে বৃহস্পতির কক্ষপথের ওপর দিয়ে এর আগে ৭ বার ফ্লাইবাইয়ের সময় গ্রহ এবং আবহাওয়ামণ্ডলের একাধিক ছবি পাঠিয়েছে জুনো। সেখান থেকে বৃহস্পতি সম্পর্কে জানা গিয়েছে বহু অজানা তথ্য।

জুনোর তথ্য বলছে, বাইরে থেকে যতটা মনে হয়, ভেতর থেকে বৃহস্পতির পরিমণ্ডল তার থেকে অনেক জটিল, যা পৃথিবীর পদার্থবিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বৃহস্পতির নতুন ছবি পাঠিয়ে সবাইকে হতবাক করল জুনো!

আপডেট সময় ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭