ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গুগল ম্যাপেই পাবেন রাজধানীর জ্যামের খবর

আকাশ আইসিটি ডেস্ক:

গুগল ম্যাপ জানাচ্ছে রাজধানীর জ্যামের পরিস্থিতি। সবুজ, হলুদ, লাল, কালচে লাল চার সংকেতে মাধ্যমে এ তথ্য দিচ্ছে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিনটি। সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় মন্থর হয়ে দাড়িয়েছে আছে গাড়ি।

বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকার রাস্তার জন্য চালু হয়েছে এ ম্যাপ। শুক্রবার গুগল ম্যাপস ব্রাউজ করে রাজধানীর জ্যামের চিত্র প্রকাশের প্রমাণ পাওয়া যায়। তবে গুগল ম্যাপ এ জ্যামের খবর জানতে অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। সাথে থাকতে হবে ইন্টারনেট সংযোগ। গুগল সার্চ ইঞ্জিনে গুগল ম্যাপ সার্চ দিলে এ তথ্য জানা যাবে।

এছাড়া গুগল ম্যাপস অপশন চালু করলে ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে। তবে ছোট বা অপ্রচলিত রাস্তার জন্য সেবাটি এখনো পাওয়া যাবে না। এদিকে চলতি বছরের ১৯ জুলাই বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় গত ১০ বছরে যান চলাচলের গড় গতি প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে ৭ কিলোমিটারে নেমে এসেছে।

অথচ পাঁয়ে হেটে চলার গড় গতি হচ্ছে ৫ কিলোমিটার। এই যানজটে দিনে ৩২ লাখ কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এসময় বিশ্বব্যাংক আরো জানান, ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে ঢাকার রাস্তা ৫ শতাংশ, জনসংখ্যা ৫০ শতাংশ এবং যান চলাচল ১৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশৃঙ্খল ও অসম নগরায়ন প্রক্রিয়া, যথেষ্ট পরিকল্পনার অভাবে অধিক ঘনবসতি হওয়ায় রাজধানীতে যানজট বৃদ্ধি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসে পরীক্ষার সুযোগ দেওয়ার কথা ভাবছে

গুগল ম্যাপেই পাবেন রাজধানীর জ্যামের খবর

আপডেট সময় ০১:৪৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭