ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: বিরোধীদলীয় নেতা স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, অভিযুক্ত বিএনপি নেতা আটক প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যে গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে তারা যতই সেটিকে গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।’ শুক্রবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ায় প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক; কতটা আন্তরিক।

এর জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগের দেয়া দয়া নয়। সব রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।

ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘গণতন্ত্র অবরুদ্ধ, নিষ্পেষিত, বুটের তলায় অবরুদ্ধ। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আহ্বান মিয়ানমারের রাষ্ট্রদূতের

আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই: রিজভী

আপডেট সময় ০২:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭