ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ প্রধানমন্ত্রী যুবক ও যুব নারীদের কর্মসংস্থান নিশ্চিত করতে চান: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের আশ্বাসে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের জামিন: যা জানা গেল দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: দুদু

বিএনপিকে সমাবেশের অনুমতি প্রমাণ করে আ’লীগ গণতান্ত্রিক: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে আইপিইউ-সিপিএ সম্মেলন হতো না। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ায় প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক; কতটা আন্তরিক।

শুক্রবার সকাল ৮টার দিকে গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বয়কট করলো; আর তাতে গণতন্ত্র থাকলো না, বিষয়টি এমন নয়। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপি বিষোদগার করতে পারে, কিন্তু দেশে গণতন্ত্র না থাকলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হতো না। আর দেশে গণতন্ত্র আছে বলেই তারা এ দু’টি সম্মেলনের জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে।

তিনি বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

বিএনপিকে আসন্ন নির্বাচনে আনার কোনো উদ্যোগ আওয়ামী লীগ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আহ্বান জানালেও তারা নির্বাচনে আসবে, না জানালেও নির্বাচনে আসবে। তবে আমরা চাই বিএনপির অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে সমাবেশের অনুমতি প্রমাণ করে আ’লীগ গণতান্ত্রিক: কাদের

আপডেট সময় ০২:২৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭