ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগ করছেন টাইগার কোচ হাথুরুসিংহে!

আকাশ স্পোর্টস ডেস্ক:

চণ্ডিকা হাথুরুসিংহেকে আর দেখা যাবে না বাংলাদেশ ক্রিকেটে! অন্তত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি এমনটাই। বাংলাদেশের বর্তমান কোচ নাকি এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে!

ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দুপক্ষ ইতিমধ্যে সমঝোতায় এসেছে। তাই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করতে চায় চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।

বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যদিও বিসিবির একাধিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। শ্রীলঙ্কান এই কোচের অধীনেই দুর্দান্ত সময় পার করেছে টাইগাররা। তার অধীনেই বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগ করছেন টাইগার কোচ হাথুরুসিংহে!

আপডেট সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭