ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

বাংলাদেশে আসছেন জন্টি রোডস: পাপন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি ব্যাটিং কোচ, বোলিং কোচও আছে বাংলাদেশের। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিল্ডিংয়ের জন্যও আলাদাভাবে একজন পরামর্শক নিয়োগ করতে যাচ্ছে। সেটাও যেনতেন কেউ নন, মাশরাফি,তামিম, সাকিবদের ফিল্ডিংয়ে আরো তুখোড় করে তোলার জন্য বাংলাদেশে আসতে পারেন কিংবদন্তি জন্টি রোডস।

তবে বোলিং কোচ কোর্টনি ওয়ালসের মতো দীর্ঘমেয়াদে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বাংলাদেশে আসতে পারবেন না। সে বিষয়টি মাথায় রেখে ফিল্ডিং পরামর্শক হিসেবে রোডসকে অল্প সময়ের জন্য বাংলাদেশে নিয়ে আসতে চায় বিসিবি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন।

তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। বিসিবির পরিচালক আকরাম খান দক্ষিণ আফ্রিকার একটি ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন স্পোর্টস২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘জন্টি খুবই ব্যস্ত মানুষ। তিনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তিনি যদি আগ্রহী হন, তাহলে হয়তো ছোট মেয়াদে বাংলাদেশে আসতে পারেন।’

জন্টি রোডস এখন কাজ করছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ হিসেবে। বাংলাদেশে আসলে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই না, জন্টি রোডসের কাছ থেকে ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ সব ব্যাপার বুঝে নিতে পারবেন ‘এ’ দল, হাই পারফরম্যান্স গ্রুপের ক্রিকেটাররাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আসছেন জন্টি রোডস: পাপন

আপডেট সময় ০৫:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭