ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

আয়কর পরিশোধ করা প্রতিটি স্বচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব: রওশন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আয়কর পরিশোধ করা দেশের প্রতিটি স্বচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব। বুধবার দুপুরে ময়মনসিংহ কর অঞ্চল আয়োজিত কর বাহাদুর ও সর্বোচ্চ করদাতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে রেজাউল করিম হীরা এমপি, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি এমপি, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

রওশন এরশাদ বলেন, আয়কর পরিশোধের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি জনগণও দেশের জন্য অবদান রাখতে পারেন। বর্তমান সরকার এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, দলমত নির্বিশেষে একত্রে সবাই মিলে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবেই। কর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণকে আয় কর দেয়ায় আগ্রহী করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।

পরে তিনি ময়মনসিংহ জেলা কর বাহাদুর পরিবার আব্দুর রশিদ, সর্বোচ্চ করদাতা খন্দকার মাহবুবুল আলম, ফজলুল হক, মাহবুব রেজা করিম, শৈলেন্দ্র চন্দ্র দত্ত, আলাল আহমেদ, আবু রায়হান রুবেল ও মিসেস রুহিলা বেগমকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

আয়কর পরিশোধ করা প্রতিটি স্বচ্ছল নাগরিকের নৈতিক দায়িত্ব: রওশন এরশাদ

আপডেট সময় ১১:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭