ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিচার প্রক্রিয়া দ্রুততর করতে দুদক ইতিবাচক

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বলেন, কিছু আইন পরিবর্তনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান এবং তদন্ত সম্পন্ন করতে আমরা কিছু ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছি। দুর্নীতির অভিযোগের তদন্তের মান নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, দুদকের কার্যক্রমে গতি সঞ্চারে দুর্নীতির নির্ধারিত সময়ে অনুসন্ধান ও তদন্ত শেষ করতে কর্মকর্তাদের বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের(দুদক)কার্যক্রম বিশেষ করে বিচার প্রক্রিয়ায় দ্রুততর করতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান এবং তদন্ত কাজ পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। বিচার প্রক্রিয়া দ্রুততর করার জন্য প্রতিটি মামলার নির্দিষ্ট তারিখে সাক্ষীদের আদালতে উপস্থিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির নিশ্চিত করতে ডিএ (মহার্ঘ্য ভাতা) দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক)মুখপাত্র বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা যায়, প্রকিউশন সাক্ষীদের আদালতের সামনে উপস্থিত করতে ব্যর্থ হওয়ায় মামলার তারিখ পরিবর্তন হওয়ায় বিচার বিলম্বিত হচ্ছে। দীর্ঘদিন ঝুলে থাকা মামলা নিষ্পত্তির জন্য দুদক প্রসিকিউশন টিম আরো কার্যকর করে তুলতে অদক্ষতার জন্য ২০ আইনজীবীর নিয়োগ বাতিল করার পরে ২০ জন নতুন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, কমিশনের পক্ষে আদেশ পেতে পৃথক অপরাধ নির্ধারণে দুদক কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। দুদকের গৃহীত পদক্ষেপের কারণে দুর্নীতি মামলায় অপরাধীদের দোষী করার রায় ২০১৭ সালে বেড়ে ৬৯ শতাংশে দাঁড়িয়েছে। দুর্নীতির অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে মানসম্পন্ন তদন্তের উন্নয়নে কমিশন সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি এক বৈঠকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার হার বেড়ে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত ৬৯ শতাংশ দাঁড়িয়েছে। তবে, আমরা এতে সন্তুষ্ট নই, আমরা শতভাগ অপরাধীর শাস্তি দেখতে চাই। দোষী সাব্যস্ত হওয়ার হার ছিলো মাত্র ২০ শতাংশ, তবে ২০১৬ সালে তা বেড়ে ৫৪ শতাংশ এবং ২০১৭ সালে ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

বিচার প্রক্রিয়া দ্রুততর করতে দুদক ইতিবাচক

আপডেট সময় ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭