ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

অনেকে ইচ্ছা করে মিসিং হয়ে আমাদেরকে বিব্রত করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘অনেকে ইচ্ছা করে মিসিং হয়ে যাচ্ছে বা আত্মগোপনে গিয়ে আমাদের বিব্রত করছে। এ ধরনের মিসিংয়ের সুরাহা করা গোয়েন্দাদের জন্য একটু কষ্টকর। তারপরও আশা করি, তাদের ফিরিয়ে আনতে পারবো।’

বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধন ও সদস্যদের মধ্যে সাংগঠনিক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি রাজধানী থেকে একজন সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা বাহিনী কাজ করছে। আশা করি, তাদের ফিরিয়ে দিতে পারবো। আমি সবসময় বলি, মিসিং হওয়ার পেছনে কিছু কারণ থাকে।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের নিখোঁজের বিষয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সম্পূর্ণ খবর আমার কাছে নেই। তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। একজন লোক মিসিং হয়ে যাবে আর আমাদের আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী বসে থাকবে এটা হতে পারে না। অবশ্যই আমরা দেখবো কেন ও কিভাবে মিসিং হয়েছে।’

অনুষ্ঠানে আয়োজক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিনিয়র সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনেকে ইচ্ছা করে মিসিং হয়ে আমাদেরকে বিব্রত করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭