ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

পবিত্র আখেরি চাহার সোম্বা ১৫নভেম্বর

অাকাশ নিউজ ডেস্ক:

দেশের আকাশে গতকাল শুক্রবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যা থেকে (আনুষ্ঠানিক হিসেবে কাল রোববার থেকে) পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে ১৫ নভেম্বর (২৫ সফর) পবিত্র আখেরি চাহার সোম্বা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও মর্যাদায় পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র সফর মাসের চতুর্থ বুধবার আখেরি চাহার সোম্বা উদযাপিত হয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইন্তেকালের আগে এ দিনে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন। হজরত আয়েশা (রা.)-কে ডেকে বলেছিলেন, মনে হচ্ছে মাথাটা হালকা হয়ে গেছে। হজরত আয়েশা (রা.) মহানবীর (সা.) মাথা ধুইয়ে দেন (কোনো বর্ণনায় এসেছে গোসল করিয়ে দেন)।

এ খবর ছড়িয়ে পড়লে মুসলমানরা আনন্দে আপ্লুত হন, মহানবীকে দেখতে ছুটে আসেন। শুকরিয়া হিসেবে নফল ইবাদতে মশগুল হন, দান-খয়রাত করেন। সেই থেকে এ পর্যন্ত দিনটি শুকরিয়া দিবস হিসেবে পালন করে আসছেন মুসলমানরা। ইবাদত-বন্দেগি, দান-খয়রাত ও দরিদ্র মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে বাংলাদেশেও দিবসটি উৎযাপিত হয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পবিত্র আখেরি চাহার সোম্বা ১৫নভেম্বর

আপডেট সময় ১২:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭