ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

সিলেটের দুই ওপেনারের সামনে অসহায় রাজশাহী

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে রাজশাহী কিংস। কিন্তু টানা জয়ে উড়তে থাকা নাসিরের সিলেট সিক্সার্সের দুই ওপেনারের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে রাজশাহীর বোলাররা।

টস হেরে সিলেটের হয়ে ওপেন করতে আসেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। দু’জনে মিলে ৯ ওভার শেষে ৯৩ রানের জুটি গড়েছেন। থারাঙ্গা ২৮ বলে ৪৪ আর ফ্লেচার ২৬ বলে ৪৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৯ ওভারে বিনা উইকেটে ৯৩ রান। রাজশাহীর বোলাররা বেশ কয়েকবার আউটের সুযোগ তৈরি করলেও কোন সফলতা দেখাতে পারেননি।

টানা দুই ম্যাচ জিতে নাসিরের সিলেট বেশ খোশ মেজাজে রয়েছে। আর আজকের ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে আরও পাকাপোক্ত করাই সিলেটের মূল লক্ষ্য। সিলেট দলে রয়েছে আজ দুটি পরিবর্তন। দলে ফিরেছেন কামরুল ইসলাম রাব্বি ও দানুষ্কা গুনাথিলাকা। বাদ পড়েছেন শুভাগত হোম ও প্লাঙ্কেট।

অপর দিকে প্রথম ম্যাচ রংপুরের কাছে হেরে ব্যাকফুটে রাজশাহী, এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না তারা। রাজশাহী দলে রয়েছে একটি মাত্র পরিবর্তন। নিহাদুজ্জামানের পরিবর্তে দলে ফিরেছেন হোসেন আলি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’

সিলেটের দুই ওপেনারের সামনে অসহায় রাজশাহী

আপডেট সময় ০৮:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭