ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ নভেম্বর সমাবেশের আশ্বাস পাওয়া গেছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নতুন তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করেছে বিএনপি। এর আগেও ৮ ও ১১ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিএনপি। ৭ নভেম্বর বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সরকার থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। তবে ওই দিন সমাবেশ করা সম্ভব হবে বলে আশ্বাস পাওয়া গেছে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে দেয়নি। এ জন্য সরকার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তিনি বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের অজুহাত দিয়ে সরকার বিএনপিকে জিয়াউর রহমানের মাজারে যেতে দেয়নি। এ জন্য ইচ্ছাকৃতভাবে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে রেখেছে।

তিনি বলেন, ৭ নভেম্বর উপলক্ষ্যে সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। বিভিন্ন কারণে সরকার সমাবেশের অনুমতি দেয়নি। এখন আমরা আগামী ১২ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, সরকার জনসভা করতে সহযোগিতা করবে। অন্যথায় প্রমাণিত হবে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর অধিকার কেড়ে নিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বের চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১২ নভেম্বর সমাবেশের আশ্বাস পাওয়া গেছে: রিজভী

আপডেট সময় ০৭:৪৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭