ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

বিয়ে করলেন আমব্রিন

আকাশ বিনোদন ডেস্ক:

লাক্সতারকা আমব্রিনা সার্জিন ওরফে আমব্রিন বিয়ে করেছেন। গত শনিবার (৪ নভেম্বর) কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন আমব্রিন। স্বামীর সঙ্গে বর্তমানে কানাডাতে রয়েছেন জনপ্রিয় এই উপস্থাপিকা কাম অভিনেত্রী।

আমব্রিনের স্বামী পেশায় কানাডার একটি প্রতিষ্ঠানের প্রোপাটি ম্যানেজমেন্ট ম্যানেজার। তিনি পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করেন।

সোমবার দিনগত রাতে আমব্রিন কানাডার টরেন্টো থেকে জাগো নিউজকে বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ছয় মাস আগে বাংলাদেশে থাকাকালীন তৌসিফের সঙ্গে পরিচয় হয় তার।

এরপর ফেসবুক ক্ষুদেবার্তা ও মুঠোফোনে টুকটাক কথা বলতেন তারা। তৌসিফের সঙ্গে আমব্রিনের মন দেয়া-নেয়া হয় তখনই। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তাদের।

আমব্রিন বলেন, ‘আমি ৬ জুলাই কানাডা আসি। তখন থেকে আমাদের সম্পর্কটা আরও মজবুত হয়। আমার স্বামী তৌসিফ অনেক ভালো মনের মানুষ, সে ভীষণ সৎ। আমার প্রতি অনেক যত্নশীল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাকি জীবনটা যেন হেসে-খেলে পার করতে পারি।’

এদিকে বিয়ের পর আমব্রিন ও স্বামী তৌসিফ আহসান চৌধুরী দু-দুজনের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তাদের রিলেশনশিপে একে অন্যকে ট্যাগ দিয়ে ম্যারিড দিয়েছেন।

২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন আমব্রিন। এরপর মডেলিং-অভিনয় ছাড়াও উপস্থাপনা দিয়ে পেয়েছেন তারকাখ্যাতি। বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএলে উপস্থাপনা করে আমব্রিন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

বিয়ে করলেন আমব্রিন

আপডেট সময় ০৪:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭