ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যে দ্বীপে মাত্র ১০ দিনে ৩৫২ বার ভূমিকম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পৃথিবীর কোনও না কোনও স্থানে প্রতিদিনই ভূমিকম্প অনুভূত হয়। কোথাও বড় মাত্রার আবার কোথাও স্বল্প মাত্রার। বড় মাত্রার ভূমিকম্প হলেই চলে ধ্বংসের তাণ্ডবলীলা। কিন্তু পৃথিবীতে এমন একটি দ্বীপ আছে যেখানে মাত্র ১০ দিনের ব্যবধানে ৩৫২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপটির নাম লা পালমা। অবস্থান স্পেনে। তবে এ ঘটনাকে বড় কোনও সুনামির সতর্কবার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বৈজ্ঞানিকরা বলছেন, স্পেনের লা পালমা দ্বীপে সম্প্রতি এক সপ্তাহ সময়কালের মধ্যে ৩০০ বারের অধিক ভূমিকম্প ঘটেছে। তবে লাগাতার ভূমিকম্পের কারণ সন্ধানে বৈজ্ঞানকিরা দ্বীপটির ওপর এখন ২৪ ঘণ্টায় নজরদারি করছেন।

যদিও ওই ভূমিকম্পগুলোর বেশিরভাগই ছোট মাত্রার ছিল যা দ্বীপবাসীদের অনেকেই টের পাননি। মোট কথা সেগুলো ধ্বংসাত্মক নয়। তবে ভূমিকম্প তো ভূমিকম্পই- যে কোনো সময়ে ঘটে যেতে পারে ভয়াবহ উচ্চমাত্রার কম্পন। এমনটাই তো ঘটে থাকে অনেক প্রলয়ংকরী ভূমিকম্পের ক্ষেত্রে।

এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ ও ৭ অক্টোবর দুদিনের ভূমিকম্পের ৪০টির বেশি ঘটনা ঘটে ওই দ্বীপে। বেশিরভাগ ভূ-কম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ২.৭ এর ঘরে। এরপর ১৩ অক্টোবর একদিনে আসে ৪৪ টি ভূ-কম্পের ঘটনা যেগুলোর বেশিরভাগের মাত্রা ছিল ২.১।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যে দ্বীপে মাত্র ১০ দিনে ৩৫২ বার ভূমিকম্প

আপডেট সময় ০২:৪৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭