ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর পরকীয়ায় স্ত্রীর তাণ্ডব, বিমানের জরুরি অবতরণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলন্ত বিমানে এক নারী যখন জানতে পারেন তার প্রাণ প্রিয় স্বামীর অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপর হয়ে গেল এলাহী কাণ্ড। তিনি এতোটাই গোলমাল শুরু করলেন যার ফলে বিমানটিকেই শেষ প‌র্যন্ত জরুরি অবতরণ করাতে হলো। এ ঘটনাটি ঘটেছে কাতার এয়ারওয়েজের একটি বিমানে।

সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী, গত রবিবার দোহা থেকে বালি ‌যাচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি বিমান। একজন ইরানি নারী বিমানে তার ঘুমন্ত প্রাণ প্রিয় স্বামীর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তার মোবাইলের লক খুলে ফেলেন। ব্যাস! তারপরই বুঝতে পারেন যে তার স্বামীর অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে।

স্বামীর এই কাণ্ড জানতে পেরেই সে তুমুল চিৎকার জুড়ে দেন। তার স্বামী অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই শান্ত করা ‌যায়নি ওই স্ত্রীকে। এর মধ্যে নাকি আবার একটু খানি নেশাও করে ফেলেছিলেন ওই নারী যাত্রী। তাদের মধ্যকার চলা ঝগড়া মেটাতে শেষে প‌র্যন্ত বিমান সেবিকারা এগিয়ে আসেন।

বিমান সেবিকাদের কথাও মানেনি ওই নারী। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে বিমানটিকে চেন্নাই বিমান বন্দরে জরুরি অবতরণ করান বিমানচালক। ওখানেই ওই নারী, তার স্বামী ও সন্তানকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে অবশ্য তাদের কুয়ালালামপুরের বিমানে তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর পরকীয়ায় স্ত্রীর তাণ্ডব, বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় ০২:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭