ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঐশ্বরিয়ার শুটিং সেটে দুর্ঘটনা

আকাশ বিনোদন ডেস্ক:
ফ্যানি খান ছবির শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছে। গতকাল শুটিং চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। সেটের মধ্যে ছবির তৃতীয় সহকারী পরিচালককে একটি বাইক ধাক্কা মেরে চলে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।
গতকাল মুম্বাইয়ের ফ্লোরা ফাউন্টেন এলাকায় ছবির শুটিং চলছিল। সে সময় সেখানে ঐশ্বরিয়াও শুটিং করছিলেন। ওই এলাকা থেকে তিনি একটি ক্যাব ধরবেন এই দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যটি পরিচালনার জন্য রাস্তা পার হচ্ছিলেন সহকারী পরিচালক। সে সময় আচমকা সেটের মধ্যে ঢুকে পড়ে বাইকটি। সজোরে ধাক্কা মারে তাঁকে। কানে ওয়াকি-টকি লাগানো থাকায় বাইকের আওয়াজ তিনি শুনতে পাননি বলে জানা গেছে।
এরপর ছবির নির্মাতাদের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ফ্যানি খানের শুটিং সেটে দুর্ঘটনার জেরে তাঁদের এক সহকর্মী আহত। ঘটনাস্থান থেকে উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সেখান থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। খুব তাড়াতাড়ি তিনি আবার কাজে যোগ দেবেন। অভিযুক্ত বাইক আরোহীর বিরুদ্ধে আইনি মামলা শুরু করেছে পুলিশ।
ঐশ্বরিয়ার সঙ্গে রাজকুমার রাও ও অনিল কাপুর অভিনয় করছেন এই ছবিতে। ছবিটি পরিচালনা করছেন অতুল মাঞ্জরেকার। সব ঠিকঠাক থাকলে সামনের বছর এপ্রিলেই মুক্তি পাবে ছবিটি।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঐশ্বরিয়ার শুটিং সেটে দুর্ঘটনা

আপডেট সময় ০৮:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭