ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের পিঁড়িতে বসছে রাজ-শুভশ্রী?

আকাশ বিনোদন ডেস্ক:

রাজ-শুভশ্রী জুটি প্রেম করছেন, নাকি করছেন না, সেটা নিয়েই বিস্তর ধোঁয়াশা ছিল। কারও মতে লোক দেখানো প্রেম।

কারও মতে একেবারে খাঁটি। সে যাই হোক, রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ কথা সত্যি! জানা যায়, কিছুদিন আগে রাজ আর শুভশ্রীর পরিবারের লোকজনও নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছেন। শুভশ্রীর বর্ধমানের বাড়িতে ছেলের পক্ষের লোকজন গিয়েছিলেন। বোঝা যাচ্ছে, দুই পক্ষেরই বেজায় তাড়া।

তবে টলিউড সূত্রে জানা যায়, পূজার পরে গোয়ায় ঘুরতে গিয়েই নাকি বিয়ের সিদ্ধান্তে পাকাপাকি সিলমোহর দিয়েছেন দু’জন। ফেব্রুয়ারিতে জুটি বাঁধছেন রাজ-শুভশ্রী, এমনই জল্পনা। রাজ-শুভশ্রীর বিয়ের খবর এর আগেও হইচই ফেলেছিল টলিউডে। মাঝে ত্রিকোণ প্রেমের খবরে পারদ আরও উপরে চড়েছে। জীবনের রোলার কোস্টারে টলি ইন্ডাস্ট্রির অনেক নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছিল রাজের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘কূটনৈতিক সব প্রচেষ্টা ভেস্তে গেল’

বিয়ের পিঁড়িতে বসছে রাজ-শুভশ্রী?

আপডেট সময় ০৭:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭