ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার

ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনায় মামলা হচ্ছে

অাকাশ নিউজ ডেস্ক:

দোতলা বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় রাজধানীর বাংলামোটরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশের এক সার্জেন্টকে মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সোয়া নয়টায় ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক, দক্ষিণ) একজন কর্মকর্তা বলেন, ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনায় খুবই ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা নিয়ম ভঙ্গকারী ও হামলাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করার সিদ্ধান্ত দিয়েছেন। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় মামলার প্রস্তুতি চলছে।

গতকাল সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজধানীর বাংলামোটরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার শিকার হন সার্জেন্ট কায়সার হামিদ। শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি দোতলা বাস বাংলামোটরে সিগন্যালে এসে থামে। এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে কারওয়ান বাজারের (সোনারগাঁও ক্রসিং) দিক থেকে শাহবাগগামী গাড়িগুলোকে আটকে দোতলা বাস দুটিকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন্ট এসে বাধা দেন। সার্জেন্টের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। সার্জেন্ট ছাত্রদের চলতি ট্রাফিক আটকাতে নিষেধ করেন।

একপর্যায়ে বাস থেকে আরও কয়েকজন ছাত্র নেমে সার্জেন্টের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এ সময় কিছু শিক্ষার্থী হামলাকারীদের নিরস্ত করারও চেষ্টা করেন। তবে তাঁদের থামানো যাচ্ছিল না। ঘটনাস্থলে থাকা আরেক সার্জেন্ট দৌড়ে গিয়ে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান। তখন বাস দুটি সোজা পথেই কারওয়ান বাজারের দিকে রওনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাফিক সার্জেন্টকে মারধরের ঘটনায় মামলা হচ্ছে

আপডেট সময় ০১:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭