ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়েনা

আকাশ বিনোদন ডেস্ক:

রূপ ও অভিনয় দক্ষতা দিয়ে কোটি কোটি ভক্তের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউড পাড়াতেও সমানভাবে এখন দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

কিন্তু এই অভিনেত্রীই নাকি এক সময় আত্মহত্যা করতে চেয়েছিলে। তাকে ঘিরে ধরেছিল বিষন্নতা ও বডি ডিসমরফিক ডিসঅর্ডারে।

রবিবার ২১তম ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব মেনটাল হেলথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান ইলিয়েনা।

তিনি বলেন, ‘আমি আত্মসচেতন ব্যক্তি এবং সব সময়ই আমার শারীরিক গড়ন নিয়ে চিন্তায় থাকতাম। আমি সকলের কাছে গ্রহণযোগ্য হতে চাইতাম। আমার সবসময় মন খারাপ থাকত। কিন্তু এ বিষয়ে সাহায্য পাওয়ার আগে বুঝতে পারিনি আমি বিষন্নতা এবং বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছি। ’

তিনি আরো বলেন, ‘এক পর্যায়ে আমি আত্মহত্যার চিন্তা করেছিলাম এবং সবকিছু শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি যখন মেনে নিলাম, আমি যা এবং যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি সেটিই ঠিক তখন সবকিছু ঠিক হয়ে গেল।

আমি মনে করি এটিই বিষন্নতা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ। ’

বাদশাহো সিনেমার এ অভিনেত্রী জানান, বিষন্নতা দূর করতে যদি কারো সাহায্য প্রয়োজন হয় তবে এ নিয়ে লজ্জা করা উচিৎ নয়। ‘এটি আপনার শরীরের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে এবং এজন্য চিকিৎসা নেয়া প্রয়োজন। বসে বসে ভাববেন না যে এটি ঠিক হয়ে যাবে। এ বিষয়ে চিকিৎসা নিন। শরীরের কোথাও মচকে গেলে যেমন আপনি চিকিৎসা নিয়ে থাকেন, তেমনি বিষন্নতার জন্যও আপনার চিকিৎসা নেয়া প্রয়োজন’-বলেন ইলিয়েনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আত্মহত্যা করতে চেয়েছিলেন ইলিয়েনা

আপডেট সময় ০৪:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭