ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

এবার চলচ্চিত্রে আরফিন রুমি

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে এবার দেখা যাবে চলচ্চিত্রে। তিনি অভিনয় না করলেও, চলচ্চিত্রে একটি গানে পারফর্ম করছেন। ছবির নাম ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির একটি ‘কাওয়ালী’ গানের মাধ্যমে প্রথমবার রূপালি পর্দায় দেখা মিলবে এই সংগীত তারকার।

গেল শুক্রবার এফডিসির কড়ইতলায় গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন রুমি। তিনি জানান, চলচ্চিত্রের অনেকগুলো গানের সংগীত পরিচালনা করেও কখনও দর্শকরা আমাকে রুপালী পর্দায় দেখতে পাননি। পাঁচ বছর আগে ‘ছায়াছবি’ নামের একটি ছবির গানে কাজ করলেও সেটি মুক্তি পাইনি। এবার প্রথমবার বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করলাম। পুরোপুরি পেশাদার হিসেবে নায়কের সঙ্গে ছবির গান কাজ করলাম। গানে আলাদা একটি চরিত্র নিয়ে কাজ করছি।

রুমি বলেন, প্রথমে ভেবেছিলাম পারব না। কারণ, পরিচালক মানিক ভাই আগেই জানিয়েছিলেন গানের মধ্যে অভিনয় লাগবে, এটি মিউজিক ভিডিও’র মত নয়। আমার কাছে মনে হয়েছে গান গাওয়ার চেয়ে অভিনয় করা কঠিন। কারণ গান করতে চেহারা যেমন হোক কেউ বুঝতে পারেন না। কিন্তু অভিনয় করতে গেলে সবকিছু ঠিক রাখতে হয়। তবে ভালোয় ভালোয় কাজটি হয়েছে। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হলো।

ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমার কাছে মনে হয়েছে আরফিন রুমি যে ‘ফিল’ দিয়ে গানটি তৈরি করেছেন, তিনি অভিনয় করলে সেই ‘ফিল’ টাই আসবে। তাছাড়া তাকে গানে পারফর্ম করালে দর্শকদের জন্য একটা চমকও থাকবে। সে খুব ভালো করেছে। আমার কাছে মনে হয়েছে ন্যাচারাল অভিনয় করেছেন।

‘জান্নাত’ ছবির চারটি গানের সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর।

নির্মাতা মানিক জানান, আজ (রোববার) জান্নাতের শুটিং হচ্ছে। মাহির ডাবিং শেষ হলেও মিশা সওদাগর ও সাইমনের কিছু ডাবিং বাকি আছে। এ ছাড়া ছবির অন্যান্য কাজ গুছিয়ে ফেলেছি। ইচ্ছে আছে ডিসেম্বর মাসে ‘জান্নাত’ মুক্তি দেয়ার। যদি তা না হয়, তবে জানুয়ারিতে মুক্তি দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

এবার চলচ্চিত্রে আরফিন রুমি

আপডেট সময় ০৫:১৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭