ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘যৌন নিপীড়নের শিকার হলে চুপ থাকবেন না’

আকাশ বিনোদন ডেস্ক:

বর্তমানে যৌন নিপীড়ন সমাজে একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কর্মস্থল থেকে শুরু করে নিজ ঘরে পর্যন্ত যৌন হেনস্থার শিকার হচ্ছেন অনেকে।

আর এ বিষয়ে ফের মুখ খুললেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।

বিদ্যার পরামর্শ হচ্ছে, ‘কাজের জায়গায় হোক বা বাড়িতে হোক। যেখানেই হেনস্তার মুখে পড়বেন, মুখ খুলবেন। হেনস্তাকারীর নাম প্রকাশ্যে আনবেন। ভয় পাবেন না। ‘

‘কাস্টিং কাউচ’ বিতর্ক প্রসঙ্গে কথা বলতে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বিদ্যা বালান স্পষ্ট বললেন, ‘সময় এসেছে সমাজের ওই দুষ্টু লোকগুলোকে উচিত শিক্ষা দেওয়ার। সুযোগ নিয়ে ওরা মেয়েদের গায়ে হাত দেয়। তাই আর দেরি করবেন না। মুখ খুলুন।

বুঝে নিন নিজের অধিকার। ‘ তিনি আরও জানান, হার্ভে কাণ্ডের পরে #MeToo-এই হ্যাশট্যাগে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। ফলে মেয়েরা যে কোথাও নিরাপদ নয়, সে ছবিটাও এখন সবার জানা।

বিদ্যা আপাতত ব্যস্ত নিজের পরবর্তী সিনেমা ‘তুমহারি সুলু’-র প্রচারে। তার প্রচারেই তিনি ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সিনেমাটিতে বিদ্যার পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়া এবং মুম্বইয়ের বিখ্যাত আরজে মালিস্কাকেও। বিদ্যা জানালেন, মেয়েদের রোজকার যাপনের বহু সমস্যার কথা রয়েছে সিনেমাটিতে। প্রতিটি মেয়ে নিজেকে ‘রিলেট’ করতে পারবে বলেই আশাবাদী অভিনেত্রী। সঙ্গে দর্শকদের উপরি পাওয়া শ্রীদেবীর বিখ্যাত ‘হাওয়া হাওয়াই’ গানটিও। নভেম্বরের ১৭ তারিখ মুক্তি পাবে ‘তুমহারি সুলু’ ছবিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘যৌন নিপীড়নের শিকার হলে চুপ থাকবেন না’

আপডেট সময় ১০:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭