ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া বসে থাকেন, বিদেশিরা কখন ক্ষমতায় বসাবে: কাদের

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া বসে থাকেন, বিদেশিরা কখন তাঁকে ক্ষমতায় বসাবে। তিনি ঈদের পর, দুই মাস পর দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। কিন্তু সেই আন্দোলন আর হয় না। যারা আন্দোলনে জয়ী হতে পারে না, তারা নির্বাচনেও জয়ী হতে পারে না।’

আজ শনিবার রাত নয়টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের সময় খালেদা জিয়া কোটি কোটি বই পুড়িয়েছেন। কোরআন শরিফ পুড়িয়েছেন।

চকরিয়ার নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের মধ্যেও খারাপ লোক আছে। পাবলিককে অখুশি করে রাজনীতি শেখ হাসিনা পছন্দ করেন না। সাবধান, অপকর্ম যাঁরা করেন, শুদ্ধ হয়ে যান। যাঁদের জনগণ পছন্দ করে, তাঁদেরই নমিনেশন দেওয়া হবে।’

আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন। বর্তমানে বিচারপতি, ডিসি, ইউএনও হচ্ছেন নারীরা। আজকে একটি পত্রিকায় দেখলাম, ১১৬ জন নারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা আমাদের অর্জন।’

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে এই পথসভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়া বসে থাকেন, বিদেশিরা কখন ক্ষমতায় বসাবে: কাদের

আপডেট সময় ০১:২২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭