ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

বিএনপির নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই: ড. হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

যে কোনভাবেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বিএনপি নেতারা তাদের এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তে স্বীকার করছেন যে, গত নির্বাচনে অংশগ্রহণ না করাটা বিএনপির ভুল ছিল। নিজেদের ভুল বুঝতে পেরে বিএনপির আগামী নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

আমরা আশা করছি, বিএনপির অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এটিই চেয়েছিলাম।শনিবার বিকেলে ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলেছেন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেত্রী সারা দেশে ছুটে যাবেন, সারাদেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি করবেন। বিএনপি নেতাদের বলবো আমরা অতীতেও দেখেছি বেগম জিয়া রাজনৈতিক কর্মসূচীর নাম দিয়ে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন। তাই এবারো যদি তিনি এমন বিশৃঙ্খলা করার অপচেষ্টা করেন দেশবাসী তাকে প্রতিহত করবে।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সাত (৭) দিনের কর্মসূচী ঘোষণা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটিও ইউনেস্কোর এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগামী ৭ নভেম্বর সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ -বিশ্বের ইতিহাসের অন্যতম দলিল” শিরোনামে এক সেমিনারের আয়োজন করেছে।

এ ছাড়াও হাছান মাহমুদ জানান,আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার ও দলের উন্নয়ন কর্মকাণ্ড ডিজিটাল প্রচারণার জন্য প্রচার ও প্রকাশনা কমিটির পক্ষ থেকে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

বিএনপির নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই: ড. হাছান

আপডেট সময় ১২:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭