ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার

অাকাশ বিনোদন ডেস্ক:

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ছবি ‘হামারা দিল আপকে পাস হ্যায়’,-এ প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তারপর আর কোনো ছবিতেই একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ফের ১৭ বছর পর তাঁরা আসছেন একই ছবিতে। ছবির নাম ‘ফান্নে খাঁ’। তবে এই ছবিতে অনিল কাপুর ও রাইসুন্দরীকে দেখা যাবে না জুটিতে বরং ঐশ্বরিয়াকে প্রেম করতে দেখা যাবে তাঁর থেকে বয়সে অনেক ছোট একজনের সঙ্গে। এই ছবিতে বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার।

সবশেষ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা গিয়েছিল রণবীর কাপুরের বিপরীতে। এইরকম এক ব্যতিক্রমী জুটিকে নিয়ে শোরগোলও ছিল যথেষ্ট। কিন্তু বড়পর্দায় তাঁদের কেমিস্ট্রি ছিল চোখে পড়ার মতো। আবারও বলিউড পেতে চলেছে এক ব্যতিক্রমী জুটিকে।আর তাঁদের মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও এখনও অবধি ঠিক হয়নি যে, কে থাকছেন রাইসুন্দরীর বিপরীতে।

রাজকুমার রাও না ভিকি কৌশল কাকে দেখা যাবে ঐশ্বরিয়ার সঙ্গে? তা নিয়েই জল্পনা। একদিকে বলিউডের এই মুহূর্তের সবচেয়ে এক্সপেরিমেন্টাল অভিনতা রাজকুমার, যাঁর বিপরীতে ঐশ্বরিয়াকে দেখার অপেক্ষা অবশ্যই থাকবে তাঁর ফ্যানেদের। অন্যদিকে বি-টাউনের নতুন সেনসেশন ভিকি কৌশল। পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে যাঁকে দেখা যাবে আলিয়া ভাটের সঙ্গে।

আগস্ট মাসে শুরু হবে ‘ফান্নে খাঁ’র শুটিং। যেখানে অনিল কাপুর একজন সংগীতশিল্পী। শোনা যাচ্ছে এই ছবিতে সত্যিই গান গাইবেন তিনি। ইতিমধ্যে রেকর্ডও করেছেন বেশ কিছু গান। তবে শুধু অনিলই নয় এই ছবিতে প্রথমবার গান গেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

বয়সে ছোট প্রেমিকই পছন্দ ঐশ্বরিয়ার

আপডেট সময় ০৪:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭