ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র

আকাশ বিনোদন ডেস্ক:

ছোট পর্দায় দারুণ জনপ্রিয় চরিত্র ‘আরমান ভাই’। ‘আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র তৈরি হবে এমন ঘোষণা দিয়েছিলেন পরিচালক।’ এরপর এই চলচ্চিত্র তৈরির ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার সকালে সাগর জাহান বললেন, ‘আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র হবে। আর এই ছবিটি তৈরি হবে ২০১৯ সালে।’

তিনি বলেন, তার বাবা সুরকার ও সংগীত পরিচালক আনোয়ার জাহান ঝন্টু আর দুই চাচা চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও ইফতেখার জাহান চলচ্চিত্র তৈরির ব্যাপারে তাকে কিছু পরামর্শ দিয়েছেন। শুরুতে নিজের সিগনেচার চরিত্র নিয়ে চলচ্চিত্র না বানিয়ে একটি মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্র তৈরির পরামর্শ তাদের। ‘আরমান ভাই’ নিয়ে চলচ্চিত্র তৈরি করবেন। আর চলচ্চিত্রে থাকবে ‘আরমান ভাই’কে নিয়ে একটি নতুন গল্প। তবে ‘আরমান ভাই’য়ের চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান।

আরমান ভাইয়ের পর এই নাটকের জনপ্রিয় জুটি জাহিদ হাসান আর তিশাকে নিয়ে সাগর জাহান আরও কয়েকটি নাটক তৈরি করেছেন। এর মধ্যে খুব জনপ্রিয় হয়েছে ‘মাখন মিয়ার অদ্ভুত বউটা’। একই চরিত্র নিয়ে এবার কোরবানির ঈদে প্রচারিত হয়েছে ‘মাখন মিয়ার উদার বউটা’। সাগর জাহান বলেন, ‘চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের মধ্যে আমি বড় হয়েছি। যেহেতু প্রথম চলচ্চিত্র তৈরি করব, তাই সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার আরমান ভাইকে নিয়ে চলচ্চিত্র

আপডেট সময় ১০:৩৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭