ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

যশোর বিমান বন্দর সম্প্রসারণ হবে: মেনন

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যশোর বিমান বন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়া হবে। কারণ এটার সাথে কেবল আঞ্চলিক স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ জড়িত। এছাড়া যশোরে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন আছে।

শুক্রবার সকালে যশোর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে বিভিন্ন দাবিতে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্মারকলিপির প্রেক্ষিতে এসব কথা বলেন মন্ত্রী। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের পক্ষে মতিয়ার রহমান, যশোর চেম্বার অব কমার্সের পক্ষে শাহীন চৌধুরী।

এদিকে, যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিনিধিবৃন্দ মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে আগামী ডিসেম্বরে জিলা স্কুলের ১৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্ধারিত রেজিষ্ট্রেশন পত্রে সাক্ষর করেন। এসময় যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির পক্ষে এজেডএম সালেক, ইয়াসিন আলী, পলাশ হোসেন, অনুপ কুমার পিন্টু উপস্থিত ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, জাকির হোসেন হবি, জিল্লুর রহমান ভিটু, মোস্তাফিজুর রহমান কাবুল, নাজিম উদ্দিন, ইসরারুল হক, ইউনুস তালুকদার, যুবনেতা শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম, খবির শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রনেতা রাশেদ খান, শ্যামল শর্মা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

যশোর বিমান বন্দর সম্প্রসারণ হবে: মেনন

আপডেট সময় ১১:১০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭