ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার মেয়েকে ট্রেন থেকে ফেলে দিল বাবা

অাকাশ জাতীয় ডেস্ক:

হাসপাতালের বিছানায় শুয়ে বারবার শিউরে কেঁদে উঠছিল নয় বছরের আলগুন খাতুন। মেয়ে হয়ে জন্মানোর খেসারত দিতে হল তাদের চার বোনকে। চলন্ত ট্রেন থেকে চার বোনকে ছুঁড়ে ফেলে দেয় তাদের বাবা। তাদের মধ্যে তিনজন কোনোমতে প্রাণে বাঁচলেও একজনকে বাঁচানো যায়নি।

গত ২৩ অক্টোবর মাঝরাতে কাটরা এক্সপ্রেসে করে জম্মু যাওয়ার পথে লখনউ থেকে ৯০ কি. মি. দূরে সীতাপুরের কাছে চলন্ত ট্রেন থেকে ৪ মেয়েকে ছুঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করে তাদের মা আফরিনা খাতুন। পরে তাদের মায়ের জবানবন্দির ভিত্তিতে ইদ্দু মিঞা নামে ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

বিহারের মোতিহারির বাসিন্দা ইদ্দু মিঞা জম্মুতে দিনমজুরের কাজ করে। ছুটি কাটিয়ে সে স্ত্রী ও পাঁচ মেয়েকে নিয়ে জম্মু ফিরছিল। ২৩ অক্টোবর গভীর রাতে সীতাপুরের ওপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় তার চার মেয়ে আলগুন, রাবিয়া, মুনিয়া ও শামিনাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এ সময় দুই বছরের ছোট মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন ইদ্দুর স্ত্রী আফরিন।

পরে ঘুম থেকে উঠে মেয়েরা কোথায় জিজ্ঞেস করলে ইদ্দু বলে তাদের ফেলে দিয়েছে। চেঁচামেচি করলে তাদের দুজনকেও ট্রেন থেকে ফেলে দেওয়া হবে। এরপর জম্মু পৌঁছে তাকেও স্টেশনে ফেলে চলে যায় ইদ্দু। পরে সেখান থেকে কোনওমতে বিহারের পশ্চিম চম্পারনে নিজের বাপের বাড়িতে ছোট মেয়েকে নিয়ে ফিরে আসেন আফরিন।

পুলিশ জানায়, এ ঘটনায় ইদ্দুকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই তার মোবাইলের টাওয়ার লোকেশন ধরে জম্মুতেও একটি টিম পাঠান হয়েছে। জম্মুতে যেখানে সে থাকে সেই বাড়িটি চিহ্নিত করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার মেয়েকে ট্রেন থেকে ফেলে দিল বাবা

আপডেট সময় ১০:৫৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭