ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিভাগীয় শহর সফর করবেন খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিভাগীয় শহরগুলোতে সফরের পরিকল্পনা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সিলেট বিভাগের মাধ্যমে তার এই সফর শুরু হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। এ ছাড়া বগুড়া জেলাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায়ও সফরে যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার এই সফরগুলোতে মানবিক বিষয়গুলো সামনে নিয়ে আসা হলেও মূল লক্ষ্য হবে নির্বাচনী প্রচারণা।

দলীয় সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করা হবে। এবার খালেদা জিয়া বগুড়াতে তারেক রহমানের জন্মদিন পালন অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ঢাকার বাইরে খালেদা জিয়ার সফর কর্মসূচির পরিকল্পনায় আরও আছে, ডিসেম্বরে সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতে যেতে পারেন তিনি। কক্সবাজারের মতো সিলেটেও সড়ক পথেই যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এ বিষয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ ছাড়াও সিলেট সফরের পর বন্যা কবলিত এলাকাগুলোতেও সফরে যেতে পারেন তিনি। সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের চিন্তা ভাবনা করছেন খালেদা জিয়া। একাদশ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত খালেদা জিয়ার বিভাগগুলোতে সফরের বিষয়টি নিয়ে কানাঘুষা চলছে।

সম্প্রতি ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজার যাওয়ার পথে নেতাকর্মীদের যে উৎসাহ উদ্দীপনা বিএনপি চেয়ারপারসন দেখেছেন তারই পুনরাবৃত্তি চান অন্যান্য বিভাগীয় সফরগুলোতেও।

বিএনপি চেয়ারপারসনের বিভাগীয় সফরগুলোর তারিখ এখনও চুড়ান্ত হয়নি জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আদালতে হাজিরা দেয়ার কয়েকটি তারিখ এলোমেলো রয়েছে। বখশিবাজার অালীয়া মাদরাসার মাঠে জবানবন্দি দেয়া শেষ হলে বিভাগীয় সফরের তারিখ চুড়ান্ত হবে।

তবে বিএনপি চেয়ারপারসনের সফর প্রসঙ্গে জানতে চাইলে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, গত দুই বছর আমরা আন্দোলনমুখী কোনো কর্মসূচি দেই নাই। কিন্তু এখন তো সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। তার (খালেদা জিয়ার) কক্সবাজার সফর দিয়ে মাত্র শুরু। এরপরেও আমরা কিছু কর্মসূচি গ্রহণ করবো। সেখানে ব্যাপকভাবে সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে তিনি সফরে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিভাগীয় শহর সফর করবেন খালেদা

আপডেট সময় ১০:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭